শিরোনাম

South east bank ad

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ


 মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম-এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে আজ বুধবার (২৯ এপ্রিল ২০২৬) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অগ্রাধিকারসমূহ সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি Indo- Pacific  Defense Security Cooperation University (DSCU)-এর মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা ও দক্ষতা উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে একমত পোষণ করেন।

অনুষ্ঠানে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের ইউনাইটেড স্টেটস মিলিটারি গ্রুপের প্রধান Lieutenant Colonel Robert Greene এবং DSCU এর রিজিওনাল প্রোগ্রাম লিড ও সহকারী অধ্যাপক Mr. Michael Rembold ছাড়া DSCU এর  আরো দুইজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

BBS cable ad