ব্রির মহাপরিচালকের নিয়োগ বাতিল করে অতিরিক্ত সচিবকে দায়িত্ব প্রদান
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক (ডিজি) হিসেবে ড. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়ার দুদিন পরেই প্রজ্ঞাপনটি বাতিল করেছে কৃষি মন্ত্রণালয়।
মঙ্গলবার (৫ মে) কৃষি মন্ত্রণালয়ের উপসচিব শেখ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের গত ৩ মে তারিখের প্রজ্ঞাপনটি বাতিলপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব (গবেষণা), কৃষি মন্ত্রণালয়কে নিজ দায়িত্বের পাশাপাশি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-এর মহাপরিচালকের শূন্য পদের বিপরীতে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।
তিনি অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক দায়িত্বভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অপরদিকে কৃষি মন্ত্রণালয়ের গত ৩ মে-এর জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল করে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনুল ইসলামকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের রুটিন দায়িত্ব প্রদান করা হয়।


