শিরোনাম

South east bank ad

বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন   |   এমপি

বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি

রবিবার (৯ আগস্ট) নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা নিশ্চিত করতে বুরো বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক।

সম্প্রতি বুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান এবং বুরো বাংলাদেশের পরিচালক অপারেশন্স ফারমিনা হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় বুরো বাংলাদেশকে উন্নত কানেক্টিভিটি ও এন্টারপ্রাইজ ডিজিটাল সল্যুশন দেবে বাংলালিংক। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির কর্মীদের যোগাযোগ আরও সহজ ও নির্ভরযোগ্য হওয়ার পাশাপাশি দৈনন্দিন কার্যক্রমে দক্ষতা বাড়বে।

বাংলালিংক ও বুরো বাংলাদেশের কর্মকর্তারা জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তি ও নির্ভরযোগ্য কানেক্টিভিটি কাজে লাগিয়ে বুরো বাংলাদেশের আর্থিক সেবা ও আর্থিক অন্তর্ভুক্তির কার্যক্রম আরও কার্যকর হবে।





BBS cable ad

এমপি এর আরও খবর: