বর্ষায় কাপড় ধোয়ার ঝামেলা কমাচ্ছে এআই ওয়াশিং মেশিন
বুধবার (২২ জুলাই) বর্ষাকালে টানা বৃষ্টি, উচ্চ আর্দ্রতা এবং রোদের অভাবে কাপড় ধোয়া ও শুকানো অনেক পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশেষ করে কর্মজীবী মানুষ ও স্কুলপড়ুয়া সন্তান থাকা পরিবারগুলোকে এ সময় বেশি ভোগান্তিতে পড়তে হয়।
এমন পরিস্থিতিতে এআইচালিত ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার কাজকে আরও সহজ করে তুলছে। কাপড়ের ধরন অনুযায়ী সাবানের পরিমাণ, ধোয়ার সময় ও স্পিনের গতি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করে এসব স্মার্ট মেশিন। ফলে কাপড় ভালোভাবে পরিষ্কার হওয়ার পাশাপাশি দ্রুত শুকানোর উপযোগী হয়।
এ ধরনের প্রযুক্তি বিদ্যুৎ সাশ্রয়েও সহায়ক। উন্নত স্পিন সাইকেলের কারণে কাপড়ে পানি কম থাকে, ফলে শুকাতে সময় কম লাগে। একই সঙ্গে এআই প্রযুক্তি প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করে, যা বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, বর্ষার অনিশ্চিত আবহাওয়ায় স্মার্ট ওয়াশিং মেশিন শুধু কাপড় ধোয়ার সুবিধাই বাড়ায় না, বরং সময় বাঁচায়, মানসিক চাপ কমায় এবং পরিবারের দৈনন্দিন কাজকে আরও সহজ করে তোলে।


