পুলিশের তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৮
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৮ মে) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন– শাহরিয়ার খান হৃদয় (২৮), রুহুল আমিন সৈকত (২৯), আবু সুফিয়ান (২৬), মো. সোহেল মিজি (২৬), মো. সাকিব (২৫), আহম্মেদ ইভান (১৯), মো. ইসমাইল (৪৫), মো. রিপন (২৫), সুমন (২৫), কাদের (৩০), মো. আরাফাত হোসেন (২৭), মো. রাকিব মিয়া (২৪), মো. নাহিদ হাসান (১৯), মো. জুয়েল হোসেন (২৩), মো. সুমন মিয়া (২৯), মো. ইমন (২০), মো. তুহিন (২৪), মো. মিলন (৩০), মো. রাকিবুল হাসান অন্তর (২২), মো. সাইদুর (৩০), মো. সাজ্জাদ (২৩), মো. ইমন হোসেন (২৬), মো. রুবেল ওরফে মাওরা রুবেল (২২), মো. রুবেল (২২), মো. রুবেল মাওরা রুবেল (২২), মো. ইমন হোসেন (২৫), মো. রিয়াদ বেপারী (২৪), মো. জাহিদ (৩৮), মো. মিরাজুল ইসলাম শান্ত (২৮), মো. ইমন হোসেন (২৫), মাওরা রুবেল (৩৫), মো. হুমায়ন (৩১), মো. হৃদয় হোসেন (২৫), মো. সাদ্দাম হোসেন (৩৪), মো. আবেদ বেপারী (৪৩), হারুন (৩২), মো. পরশ আহম্মেদ (২০), মো. আরিফ (১৮), নিশান (২০), মিজানুর রহমান (২০), মো. শরীফ আহম্মেদ (২২), মো. জামাল হোসেন (৪২), মো. হোসেন ভূইয়া (৫২), মো. নাহিদ সরকার ওরফে নাঈম (২৭), আব্দুল কাদের পাটোয়ারী (৩৫), মো. মুন্না (২৪), আসাদুল (৩২), মো. নাইম খান (২১), মো. শওকত (৪২), মো. আব্বাস (৩৫), মো. পলাশ মীর (৩৩), মো. রাকিব (২১), মো. খোকন মিয়া (৫৫), মো. আব্দুল মালেক (৩৪), ফরিদা (৫২), মো. হবিজুল (৫৫), শাহীন (৪০), কামরান (৩০), নুর হোসেন (২২), ফজলুল হক (৫৫), মো. আশরাফুল (৪৫), শফিকুল ইসলাম (৩৫), আল মামুন (৪০), মো. আরিফ (২৮), মো. হারুন মিয়া (৪৩), মিজানুর শরিফ (৫০), সাজু মিয়া (৪০) ও মো. শহিদ (৩৮)।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তেজগাঁও থানার ৭ জন, শেরেবাংলা নগর থানার ১২ জন, মোহাম্মদপুর থানার ২৩ জন, আদাবর থানার ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৭ জন ও হাতিরঝিল থানার ১৩ জন।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।


