শিরোনাম

South east bank ad

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন   |   পুলিশ

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত


অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ০৯:৩০ ঘটিকায় ঢাকা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্মেলন কক্ষে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির স্ব-স্ব ক্ষেত্রে দায়িত্ব, কর্তব্য এবং করণীয় বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, ঢাকা।  সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহবুবুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত), ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়।

বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, বিচার বিভাগ ও পুলিশের মধ্যে সুসমন্বিত ও কার্যকর কর্মসম্পর্ক ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সুসংহতকরণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির পারস্পরিক সহযোগিতা, আস্থা ও পেশাদার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মানবাধিকার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদানে সকলকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা বিচার বিভাগ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে এবং আইন-শৃঙ্খলা উন্নয়ন ও মানসম্মত বিচারিক সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিচার বিভাগ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
BBS cable ad