শিরোনাম

South east bank ad

পালানোর অভিযোগে পুলিশ সুপার ড. তানিয়া সাময়িক বরখাস্ত

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন   |   পুলিশ

পালানোর অভিযোগে পুলিশ সুপার ড. তানিয়া সাময়িক বরখাস্ত
অসদাচরণ ও পলায়নের অভিযোগে পুলিশ টেলিকম ঢাকার সাবেক পুলিশ সুপার ড. তানিয়া আনসারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন।
তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ টেলিকম ঢাকার সাবেক পুলিশ সুপার ড. তানিয়া আনসারীর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুযায়ী যথাক্রমে অসদাচরণ ও পলায়ন-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
BBS cable ad