ফায়ার সার্ভিসের শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও আনুগত্যের সাথে শৃঙ্খলা এবং সেবার গুণগত মান ধরে রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
রোববার (২৫ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত ‘মহাপরিচালকের দরবার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সকাল সাড়ে ৯টায় মহাপরিচালক দরবার হলে এসে উপস্থিত হলে তাকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার। পরে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে দরবার অনুষ্ঠান শুরু হয়।
বক্তব্যের শুরুতে মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে রূপান্তরে ভূমিকা রাখা সাবেক সকল মহাপরিচালক ও কর্মকর্তা এবং অপারেশনাল দায়িত্ব পালনকালে আত্মদানকারী বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এই সেবাধর্মী প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি নিজের কর্মজীবন থেকে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।
ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজ ও সার্বিক মানোন্নয়নে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বাহিনীকে সুশৃঙ্খল রাখতে চেইন অব কমান্ড অবশ্যই মেনে চলতে হবে। প্রতিটি সদস্যকে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
এ সময় তিনি ফায়ারফাইটারদের আন্তরিকতার প্রশংসা করেন এবং পেশাদারিত্বের সাথে অপারেশনাল কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখার তাগিদ দেন।
দরবারের শেষ পর্যায়ে তিনি সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত ধৈর্যসহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অধিদপ্তরের বিভিন্ন স্তরের পরিচালকবৃন্দ, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া দেশের সকল বিভাগের বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে এই দরবারে যুক্ত হন।