পল্লবীতে আ. লীগের লিফলেট বিতরণ, গ্রেপ্তার ৪
রাজধানীর পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে বনানী উত্তর ইউনিট আওয়ামী লীগের এক সহসভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।
সব মিলিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দিনগত রাত ১টা ১০ মিনিটের দিকে পল্লবী মেট্রো স্টেশন সংলগ্ন এলাকা থেকে লিফলেট বিতরণের সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. নাঈম খান (২৮), শেখ ইমান শুভ (৩১) ও মারুফ শিকদার (১৯)। তাদের মধ্যে নাঈম পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং শেখ ইমান শুভ পিরোজপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পল্লবী থানার একটি মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। ওই মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, একই দিন রাত ৩টা ১৫ মিনিটের দিকে পল্লবী থানাধীন বাইগারটেক আজিজ মার্কেট এলাকার ৯৫/৯/বি নম্বর বাসা থেকে আব্দুস সবুর (৫৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বনানী উত্তর ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি।
তার বিরুদ্ধে পল্লবী থানায় ১৩ নভেম্বর দায়ের করা একটি মামলায় বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। তাকেও আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পৃথক অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।...