ডিবির অভিযানে গাঁজাসহ মাদক গ্রেফতার ১
বিডিএফএন লাইভ.কম
গতকাল রোববার (২০ মার্চ) সাড়ে ১০ টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক(নিঃ)/ দেবাশীষ সরকার এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ শামীম উদ্দিন, কনস্টেবল/২৯৭ আব্দুর রাজ্জাক, কনস্টেবল/৯২৪ শিবলু আলী, কনস্টেবল/১৮৩২ জীবেন্দ্র চন্দ্র দাস, কনস্টেবল/৮২৮ নিতেন্দ্র চন্দ্র পাল -দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন মেন্দিবাগস্থ সুরমা নদীর তীরবর্তী আলাউদ্দিন আলোর কলোনীর ০২নং রুমের সামনে অভিযান পরিচালনা করে আসামী ১। আজিজ মিয়া (৬৪), পিতা- মৃত নুরু মিয়া, মাতা- মৃত শারবানু, সাং নয়াদিল, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে- আলাউদ্দিন আলোর কলোনী, মেন্দিবাগ, থানা- কোতয়ালী মডেল, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন।
গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ২২৫ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হইতে পাইকারী দরে ক্রয় করিয়া আনিয়া ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রয় করিয়া থাকে ।
উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।


