শিরোনাম

পুলিশ

মোহাম্মদপুর থানার বিতর্কিত ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানসহ তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ রোববার ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।অফিস আদেশে বলা হয়, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে...... বিস্তারিত >>

বিএসএফের হাতে আটক পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে, ছিলেন পলাতক

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটক পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে। বাংলাদেশি ওই পুলিশ কর্মকর্তার নাম মোহাম্মদ আরিফুজ্জামান। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এপিবিএন-২-এর সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি রংপুর...... বিস্তারিত >>

ভারতে ঢোকার সময় বিএসএফের হাতে আটক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা

ভারতে ‘অনুপ্রবেশের চেষ্টা করার সময়’ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় বাংলাদেশ পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আটক হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাতে প্রশাসনের বরাত দিয়ে এ খবর জানায় টাইমস অব ইন্ডিয়া। ...... বিস্তারিত >>

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ২০১৮ সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেই বদনাম ঘোচানোর একটি সুযোগ তৈরি হয়েছে। আগামী নির্বাচন দেশে-বিদেশে সর্বজন গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায়...... বিস্তারিত >>

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৬৪১ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২৬৪১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।তিনি জানান, গত বুধবার (২০ আগস্ট) ডিএমপির ট্রাফিক...... বিস্তারিত >>

ছাত্র-জনতা অভ্যুত্থানের ঘটনায় ২৬ মামলার চার্জশিট

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে অদ্যাবধি ২৬টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা আটটি এবং অন্যান্য ধারায় মামলা ১৮টি।বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন...... বিস্তারিত >>

সারদা পুলিশের অতিরিক্ত এসপি হাফিজ বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিত থাকায় রাজশাহীর সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জারি করা হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল...... বিস্তারিত >>

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২২৬৪ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ২৬৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।মঙ্গলবার (১৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।তিনি...... বিস্তারিত >>

তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান: চিহ্নিত ছিনতাইকারীসহ ৪১ জন গ্রেফতার

রাজধানীতে অপরাধ দমনে ডিএমপির তেজগাঁও বিভাগের উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে ছয়টি থানার টহল টিম ও বিশেষ টিম অংশ নেয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর...... বিস্তারিত >>

দেখামাত্র গুলির নির্দেশ : বার্তা ফাঁসের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের ওয়্যারলেসে দেওয়া বক্তব্য ফাঁসের অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত চট্টগ্রামের খুলশী থানায় কর্মরত ছিলেন।গতকাল রবিবার (১৭ আগস্ট) রাতে খুলশী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস...... বিস্তারিত >>