South east bank ad

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান প্রশংসনীয়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

 প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন   |   মন্ত্রী

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান প্রশংসনীয়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রবিবার (২৮ জুন)  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

আজ গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে কাবাডি, উশু, বক্সিং, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, ব্যাডমিন্টন ও ভারোত্তোলনসহ বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ২৩ জন খেলোয়াড়কে সম্মাননা ও প্রাইজমানি দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, এই সম্মাননা ক্রীড়াবিদদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও দেশপ্রেমের স্বীকৃতি। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং দেশের জন্য নতুন সাফল্য বয়ে আনবে।

বিশেষ অতিথির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তুলতে বাহিনী সরকারের অংশীদার হিসেবে কাজ করছে।

পরে প্রতিমন্ত্রী ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ বেসবল দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। তিনি বলেন, প্রচলিত খেলার পাশাপাশি বেসবলের মতো সম্ভাবনাময় খেলাকে দেশের সব জেলা-উপজেলায় ছড়িয়ে দিতে সরকার উদ্যোগ নিয়েছে।


BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: