শিরোনাম

South east bank ad

তিন পার্বত্য জেলার প্রতিটি উপজেলায় কোল্ড স্টোরেজ হবে: পার্বত্য সচিব

 প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন   |   সচিব

তিন পার্বত্য জেলার প্রতিটি উপজেলায় কোল্ড স্টোরেজ হবে: পার্বত্য সচিব

সোমবার (২৯ জুন) ঢাকায় পার্বত্য অঞ্চলের ফলের বাজার সম্প্রসারণ এবং সংরক্ষণ সুবিধা বাড়াতে তিন পার্বত্য জেলার প্রতিটি উপজেলায় একটি করে কোল্ড স্টোরেজ (হিমাগার) নির্মাণের ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।

 গতকাল  রাজধানীর বেইলি রোডে তিন দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি জানান, রাজধানীতে পাহাড়ি অঞ্চলের কেমিক্যালমুক্ত ফলের বিপণন, প্রদর্শন, বাজারজাতকরণ ও সংরক্ষণে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, এবারের মেলায় উদ্যোক্তাদের অংশগ্রহণ ছিল আশাব্যঞ্জক এবং ভবিষ্যতে চিহ্নিত সীমাবদ্ধতা দূর করে আরও সুশৃঙ্খলভাবে মেলার আয়োজন করা হবে। অনুষ্ঠানে মেলায় অংশ নেওয়া সেরা উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়।

গত ২৭ থেকে ২৯ জুন বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অনুষ্ঠিত এ মেলায় ৩০টি স্টলে পার্বত্য অঞ্চলের বিভিন্ন মৌসুমি ও দুর্লভ ফল প্রদর্শন ও বিক্রি করা হয়। আয়োজকদের দাবি, দর্শনার্থীদের ব্যাপক সাড়া ও কেনাকাটায় এবারের মেলা সফল হয়েছে।
BBS cable ad

সচিব এর আরও খবর: