কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হলেন ওয়াসিম
নবগঠিত কুমিল্লা ওয়াসা বোর্ডের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। গতকাল রবিবার (৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন-২০২৬-এর ৭ (১) ধারা অনুযায়ী আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো।
ওয়াসিম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সর্বশেষ ভিপি (সহসভাপতি) ছিলেন। ১৯৯৮ সালে ছাত্রশিবিরের সঙ্গে যৌথ প্যানেল দিয়ে ওয়াসিম ভিপি হন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ছিলেন।
গত ১৩ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এক সভা হয়। সেখানে কুমিল্লা নগরীর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করতে ওয়াসা গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।