South east bank ad

র‍্যাব-পুলিশসহ ৫৩ জনের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন   |   বিচার বিভাগ

র‍্যাব-পুলিশসহ ৫৩ জনের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ

গুম হওয়ার দীর্ঘদিন পর ফিরে আসা এবং র‌্যাব ও পুলিশের নির্যাতনে সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাওয়া ইসলামী ছাত্রশিবিরের সাবেক ৭ নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে লিখিত অভিযোগ করেছেন।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পৃথকভাবে অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগকারীরা হলেন- পা হারানো রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আবাসিক শাখার কর্মী মো. জনি ইসলাম, চট্টগ্রাম বাঁশখালীর ছাত্রশিবিরের কর্মী মো. আব্দুল করিম, পঙ্গু হয়ে যাওয়া বগুড়ার শেরপুরের শিবিরের সাবেক কর্মী আলমগীর হোসেন, নির্যাতনে চোখ হারানো নোয়াখালীর দেলোয়ার হোসেন মিশু, পঙ্গু হয়ে যাওয়া চট্টগ্রাম রাঙ্গুনিয়ার সাইফুল ইসলাম তারেক, গুলশান ভাটারা থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুল আমিন এবং ঝিনাইদহের রতনহাট উপজেলার শিবিরের সাবেক সভাপতি মো. কামারুজ্জামান।

ভুক্তভোগীদের আইনজীবী অ্যাডভোকেট ড. আমানুল্লাহ আল জিহাদী (আদীব) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুম, নির্যাতন, পঙ্গুত্ব বরণের মতো অমানবিক ও বর্বোচিত ঘটনায় জড়িত র‌্যাব-পুলিশ কর্মকর্তাসহ ৫৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করা হয়েছে।

BBS cable ad

বিচার বিভাগ এর আরও খবর: