শিরোনাম

South east bank ad

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প

 প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন   |   সেনাবাহিনী

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প

 

খাগড়াছড়ির মহালছড়িতে দুর্গম পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী খাগড়াছড়ি সেনা রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও মহালছড়ি সেনা জোনের তত্ত্বাবধানে মহালছড়ি উপজেলার শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন চলে।

লায়ন্স ক্লাবের বিশেষজ্ঞ চিকিৎসক দল ও রোটারি ক্লাবের সার্বিক সহযোগিতায় ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করেন। পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসা সেবাও প্রদান করা হয়। জানা গেছে, ক্যাম্পে সর্বমোট ৫৬৮ জন চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন। ১০০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। 

দুর্গম পাহাড়ি এলাকায় চক্ষু চিকিৎসার পাশাপাশি মহালছড়ি সেনা জোনের মেডিকেল অফিসারের সঙ্গে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। 
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: