শ্যামলীর ২৫০ শয্যা টিবি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বুধবার (৫ আগস্ট) ঢাকার শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপিকে মনোনয়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্যসেবা বিভাগের ৩০ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ মনোনয়ন দেওয়া হয়। প্রজ্ঞাপনে জনস্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।


