শিরোনাম

South east bank ad

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন   |   প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থীরা ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

সকালে আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠায় সংসদ সচিবালয়।
তালিকা পাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আর সেই শূন্যতায় স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সংসদ সদস্যের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
BBS cable ad

প্রধানমন্ত্রী এর আরও খবর: