শিরোনাম

South east bank ad

জুলাইয়ে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬: রোড সেফটি ফাউন্ডেশন

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

জুলাইয়ে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬: রোড সেফটি ফাউন্ডেশন
গত জুলাই মাসে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত ও ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৫৭ জন এবং শিশু ৪৮ জন। মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১৩৮ জনের, যা মোট নিহতের ৩৩.১৭ শতাংশ।

বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশন প্রতিবেদনটি প্রকাশ করে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার ৩৪ দশমিক ৭১ শতাংশ। এছাড়া পথচারী নিহত হয়েছেন ১০৬ জন, যা মোট প্রাণহানির ২৫ দশমিক ৪৮ শতাংশ। চালক ও সহকারী নিহত হয়েছেন ৫১ জন।

যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, থ্রি-হুইলার যাত্রী নিহত হয়েছেন ৯৪ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ২৬ জন, বাসের যাত্রী ২১ জন এবং ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও ট্রলির আরোহী ১৯ জন।

সড়কের ধরন অনুযায়ী সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে। ১৬৯টি দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ১৫৫টি আঞ্চলিক সড়কে, ৬১টি গ্রামীণ সড়কে এবং ৬৬টি শহরের সড়কে ঘটেছে।
নের পেছনে আঘাত করার ঘটনায়।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, জুলাই মাসে দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ছিল ৭১১টি। এর মধ্যে মোটরসাইকেল ছিল ১৭২টি, থ্রি-হুইলার ১৩১টি এবং বাস ১২৪টি।

সময়ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সকালে (২৮ দশমিক ৮২ শতাংশ)। রাতে ঘটেছে ১৯ দশমিক ৪৩ শতাংশ দুর্ঘটনা।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩৩টি দুর্ঘটনায় ১২৫ জন নিহত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ৯৯টি দুর্ঘটনায় ৮০ জন এবং রাজশাহী বিভাগে ৫২টি দুর্ঘটনায় ৫০ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, যেখানে ২৮টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন।...
BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: