South east bank ad

AII HAZARDS SUBJECT MATTER EXPERT EXCHANGE (SMEE) ON MEDICAL AND DECONTAMINATION এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন   |   সেনাবাহিনী

AII HAZARDS SUBJECT MATTER EXPERT EXCHANGE (SMEE) ON MEDICAL AND DECONTAMINATION এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত


 বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) All Hazards Subject Matter Expert Exchange (SMEE) on Medical and Decontamination এর সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান ঢাকা সেনানিবাসস্থ সদর দপ্তর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু: হাসান-উজ-জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। উল্লেখ্য, গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ হতে শুরু হওয়া All Hazards Subject Matter Expert Exchange (SMEE) on Medical and Decontamination এ Oregon National Guard (USA) এর ১০ জন, বাংলাদেশ সেনাবাহিনীর এডহক কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিম (সিডিআরটি) এর ২৫ জন এবং আর্মি মেডিকেল কোরের ০৬ জনসহ সর্বমোট ৪১ জন সদস্য তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে রাসায়নিক দুর্ঘটনায় উদ্ধার, চিকিৎসা ও ডিকনটামিনেশন কার্যক্রম পরিচালনার পদ্ধতি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে পরিচালক, ইঞ্জিনিয়ার পরিদপ্তর; কমান্ডার, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড; পরিচালক, সামরিক অপারেশনস পরিদপ্তর; মার্কিন দূতাবাসের প্রতিনিধি; Oregon National Guard (USA) সহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: