South east bank ad

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪২

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন   |   পুলিশ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪২

রাজধানীতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৫১টি মামলা করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি জানান, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ২৮ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৫২ জন, তেজগাঁও বিভাগ ৯১ জন, মিরপুর বিভাগ ১৯৩ জন, গুলশান বিভাগ ৪১ জন, উত্তরা বিভাগ ৪২ জন, গোয়েন্দা বিভাগ ১২ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেপ্তার করেছে।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় অভিযানকালে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৯১ পিস ইয়াবা, ১টি শটগান, ১টি প্রাইভেট কার, ১জন ভিকটিম, ১৫টি মোবাইল ও ১ জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

BBS cable ad