South east bank ad

৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন পেল এক্সিম ব্যাংক

 প্রকাশ: ৩১ মে ২০২১, ০৪:৪৬ পূর্বাহ্ন   |   ব্যাংক

৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন পেল এক্সিম ব্যাংক

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেডকে ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৭৭৫ তম কমিশন সভায় এ অনিুমোদন দেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল কমির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী কোম্পানিটির বন্ড ননকনর্ভাটেবল, আনসিকিউরিট, প্লটিং রেট, মোদারাবা সাবঅরডিনেটেড বন্ড। সাবঅর্ডিনেটেড বন্ডটির কুপন হার ইসলামী ব্যাংক সমূহের স্থায়ী আমানত হিসাবের লভ্যাংশের ছয় মাসের গড় এর সাথে অতিরিক্ত মার্জিন ২ শতাংশ যোগ করে নির্ধারণ করা হবে। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইনস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাষ্ট, স্বায়ত্তশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এক্সিম ব্যাংকের টাইয়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিট/লটের অভিহিত মূল্য ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা। এই বন্ডের ট্রাস্টি হিসাবে “সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড” এবং অ্যারেঞ্জার হিসাবে কাজ করছে স্ট্যঅন্ডার্ড চাটার্ড ব্যাংক লিমিটেড।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: