South east bank ad

নজরুলকে স্মরণে ডিএনসিসির উদ্যোগে হবে সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন   |   সিটি কর্পোরেশন

নজরুলকে স্মরণে ডিএনসিসির উদ্যোগে হবে সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান
সোমবার (৩১ আগস্ট) আগামীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে যেকোনো সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ সকালে ডিএনসিসির হলরুমে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রশাসক বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন জাতীয় চেতনার বাতিঘর। শোষণ, অন্যায় ও ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাঁর কলম তরবারির মতো গর্জে উঠেছিল। তাঁর বিদ্রোহী কবিতা বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল ভাঙার সাহস জুগিয়েছে।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে নজরুলের গান ও কবিতা মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার অন্যতম উৎস ছিল।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদানকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেন। এ উপলক্ষে দেশজুড়ে জেলা ও উপজেলা পর্যায়ে বছরব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়েনসহ ডিএনসিসির কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
BBS cable ad

সিটি কর্পোরেশন এর আরও খবর: