শিরোনাম

South east bank ad

ইটভাটায় মিলল ৩০ কোটি টাকার মাদক

 প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন   |   দেশ

ইটভাটায় মিলল ৩০ কোটি টাকার মাদক

কক্সবাজার টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক এবং বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে ওই অভিযানে কাউকে আটক করা যায়নি।
সোমবার (৪ মে) বিকালে নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার লে. কমান্ডার আকিব শাহরিয়ার হিমো এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র জব্দের লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকার নুরুল কবিরের মালিকানা দিন একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। পরে ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এ সময় ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়। এছাড়াও আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নুরুল কবিরকে আটক করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত আইনানুগ কার্যক্রম এবং আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান আকিব শাহরিয়ার হিমো।

BBS cable ad

দেশ এর আরও খবর: