শিরোনাম

South east bank ad

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন   |   দেশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়।
শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারছেন। একই সঙ্গে আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হচ্ছে।বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, পর্যায়ক্রমে নির্বাচিত সব শিক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে।

ফল জানতে যা করতে হবে

ফল দেখতে প্রথমে একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।

এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ অপশনে ক্লিক করলেই ফল দেখা যাবে। ফলাফলে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, সেটিও জানা যাবে।

BBS cable ad