শিরোনাম

South east bank ad

সুনামগঞ্জে “Sustainable Management of Tanguar Haor” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

সুনামগঞ্জে “Sustainable Management of Tanguar Haor” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
আজ ৩০ জুন, ২০২৬ তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, সুনামগঞ্জে “Sustainable Management of Tanguar Haor” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব ড. মোঃ লুৎফর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান।

কর্মশালায় টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতকরণে হাউসবোটসমূহকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা, হিজল-করচসহ দেশীয় জলসহিষ্ণু বৃক্ষরোপণের মাধ্যমে বনায়ন জোরদার করা, ইসিএ (ECA) এলাকায় ইঞ্জিনচালিত নৌকার অনিয়ন্ত্রিত প্রবেশ রোধ, নির্ধারিত নৌপথ (রুট) অনুসরণ নিশ্চিত করা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে হাওরের পরিবেশ দূষণ প্রতিরোধ, পরিবেশবান্ধব পর্যটন শিল্পের বিকাশ, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলজ সম্পদ রক্ষা এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: