শেরপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
আজ নকলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ নকলা উপজেলার বৃত্তিপ্রাপ্ত ২০৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজ্ ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, পুলিশ সুপার, শেরপুর, উপজেলা নির্বাহী অফিসার, নকলা।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক ও অভিনন্দনপত্র তুলে দেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


