ধনবাড়ী উপজেলা পরিদর্শন টাঙ্গাইল জেলা প্রশাসকের
২০/০৭/২৬ তারিখ টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল।
তিনি উপজেলা নির্বাহী অফিসার-এর কার্যালয়সহ বেশ কিছু সরকারি দপ্তর পরিদর্শন করেন। একইসাথে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক উপজেলায় বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন। তিনি সেখানে নবনির্মিত উপজেলা শিল্পকলা একাডেমি উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে উপস্থিত থেকে তাদের উৎসাহিত করেন।
পরিদর্শনে তিনি বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন এবং সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততার সাথে জনসেবা নিশ্চিত করতে সবাইকে নির্দেশনা দেন ।


