শিরোনাম

South east bank ad

বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠান

 প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠান
২০ জুলাই ২০২৬ তারিখ বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। এছাড়া পুলিশ সুপার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বন বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: