শিরোনাম

South east bank ad

শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত

 প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত

আজ ২৩ জুলাই ২০২৬ তারিখে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, মিজ্ ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), শেরপুর জনাব সাইফুল ইসলাম কমল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আব্দুছ ছালাম। এসময় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপস্থিত অতিথিবৃন্দ তাদের নিয়মিত অধ্যবসায়, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: