শিরোনাম

South east bank ad

জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এক আনন্দঘন আয়োজন

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এক আনন্দঘন আয়োজন


এসএসসি/সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে আজ নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার মুশফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোনা।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মুনমুন জাহান লিজা, 
উপজেলা নির্বাহী কর্মকর্তা(সদর), নেত্রকোণা এবং জেলা শিক্ষা অফিসার মহোদয়। 
 
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, কৃতী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেধাবী শিক্ষার্থীদের এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি তাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান তথা সমগ্র নেত্রকোনা জেলার জন্য গর্বের। প্রতিকূলতাকে জয় করে শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্য আগামী দিনের পথচলায় অন্যদেরও অনুপ্রেরণা জোগাবে—এই প্রত্যাশা সবার।

অদম্য মেধার স্বীকৃতি হোক নতুন স্বপ্ন দেখার প্রেরণা। ✨
শিক্ষাই শক্তি, মেধাই সম্ভাবনা—আগামীর বাংলাদেশ গড়বে আজকের এই মেধাবী প্রজন্ম। 
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: