শিরোনাম

South east bank ad

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’- এই প্রতিপাদ্যে ময়মনসিংহে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’- এই প্রতিপাদ্যে ময়মনসিংহে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬

অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে শিক্ষকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতা বাড়াতে হবে। অবকাঠামো ও সার্টিফিকেটনির্ভর শিক্ষার পাশাপাশি মানসম্মত শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলায় গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, “শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব।” প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো আন্তরিকতা ও যত্নের সঙ্গে গড়ে তুলতে হবে।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: