শিরোনাম

South east bank ad

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“Literacy for People, the Planet and Prosperity”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৮/০৯/২০২৬ খ্রি. তারিখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, শেরপুর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাইফুল ইসলাম কমল, উপজেলা নির্বাহী অফিসার (শেরপুর সদর) মিজ আসমা বিনতে রফিক, প্রেসক্লাব সভাপতি, জনাব কাকন রেজা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। 
 অনুষ্ঠানে সাক্ষরতার গুরুত্ব, নিরক্ষরতা দূরীকরণ, ঝরে পড়া রোধ এবং সবার জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সাক্ষরতার আলোয় আলোকিত হোক প্রতিটি মানুষ, গড়ে উঠুক জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: