শিরোনাম

South east bank ad

বরগুনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

বরগুনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত


​‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে বরগুনায় এক গুরুত্বপূর্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বেলা ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

​জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, বরগুনার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের  কর্মকর্তাবৃন্দ, পুলিশ বিভাগের প্রতিনিধিসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম এর সহকর্মীবৃন্দ। 

সভায় সাক্ষরতার হার বৃদ্ধি এবং মানসম্মত উপানুষ্ঠানিক শিক্ষা নিশ্চিতকরণের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বরগুনা জেলাকে পূর্ণাঙ্গ সাক্ষরজ্ঞানসম্পন্ন জেলায় রূপান্তর করতে সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: