শিরোনাম

South east bank ad

ভোলায় বিধি-নিষেধ অমান্য করায় দুই সপ্তাহে জরিমানা ১৪লাখ টাকা

 প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০৩:৪৫ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

ভোলায় বিধি-নিষেধ অমান্য করায় দুই সপ্তাহে জরিমানা ১৪লাখ টাকা

মোঃমিরাজ হোসাইন (দৌলতখান):

ভোলায় কঠোর বিধিনিষেধের গত দুই সপ্তাহে স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে ঘোরাঘুরির অপরাধে এক হাজার ৯১টি মামলা করা হয়েছে। এতে এক হাজার ৮৬ জনকে ১৪ লাখ ৪৬ হাজার ৫০ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এ ছাড়া ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে (৩-৫ দিন) কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার সাত উপজেলায় ২১৪টি কোর্টে এ জেল-জরিমানা করা হয়। ১ জুলাই থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) পর্যন্ত এ জেল-জরিমানা করা হয়।

এদিকে কঠোর বিধি-নিষেধের ১৪তম দিনে জেলার সাত  উপজেলায় ১২টি মোবাইল কোর্টে ৮৩ জনকে ৪৮ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।

ভোলার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: