শিরোনাম

South east bank ad

মানব পাচার প্রতিরোধে বাংলালিংকের উদ্যোগ

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার

মানব পাচার প্রতিরোধে বাংলালিংকের উদ্যোগ
বুধবার (৮ মানব পাচারের শিকার ব্যক্তিদের টেকসই জীবিকা ও আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ বাড়াতে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে অংশীদারিত্ব করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় পরিচালিত উইনরকের ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় অংশগ্রহণকারীরা ‘বাংলালিংক পাওয়ার’ অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জসহ বিভিন্ন ডিজিটাল সেবা দিয়ে আয় করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। বাংলালিংকের পক্ষে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর মোহাম্মদ মেহেদী হাসান এবং উইনরক ইন্টারন্যাশনালের পক্ষে বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ‘আশ্বাস’ প্রকল্পের পরিচালক দীপ্তা রক্ষিত চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলালিংক জানায়, এই উদ্যোগের আওতায় অংশগ্রহণকারীরা শুধু আয় করার সুযোগই পাবেন না, পাশাপাশি নিরাপদ ও দায়িত্বশীলভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণও গ্রহণ করবেন। ‘বাংলালিংক পাওয়ার’ প্ল্যাটফর্মে কোনো প্রাথমিক বিনিয়োগ ছাড়াই মোবাইল রিচার্জ বিক্রির মাধ্যমে তরুণ, নারী, মানব পাচারের শিকার ব্যক্তি এবং ক্ষুদ্র উদ্যোক্তারা আয় করতে পারেন।

প্রতিষ্ঠানটির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, এ অংশীদারিত্ব মানব পাচারের শিকার ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করবে এবং নারীদের ডিজিটাল ও অর্থনৈতিক অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেও ভূমিকা রাখবে।

উইনরক ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্তা রক্ষিত বলেন, আশ্বাস প্রকল্পের আওতায় মানব পাচারপ্রবণ ১০টি জেলার নারী ও পুরুষকে প্রায়োগিক ডিজিটাল দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে, যা তাদের আত্মবিশ্বাস ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।





BBS cable ad