শিরোনাম

South east bank ad

দুই ডিসিকে ডিএমপিতে পদায়ন

 প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

দুই ডিসিকে ডিএমপিতে পদায়ন

 

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) পদায়ন করা হয়েছে।  শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যাদেশে এ পদায়ন করা হয়।

কার্যাদেশে বলা হয়, উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলামকে রমনা বিভাগে, মিনা মাহমুদাকে ডিএমপির ট্রাফিক-অ্যাডমিন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে কার্যাদেশে উল্লেখ করা হয়েছে।
BBS cable ad