সিএমপির তিন থানার ওসি পদে বদলি-পদায়ন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে বাকলিয়া থানার ওসি মো. জাহেদুল কবিরকে কোতোয়ালি থানার ওসি, পতেঙ্গা থানার ওসি মাহফুজুর আলমকে বাকলিয়া থানার ওসি এবং ডবলমুরিং থানার ওসি (তদন্ত) আরিফ ফয়সালকে ওই থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়, বদলি করা কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।
আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।


