শিরোনাম

South east bank ad

মমেক হাসপাতালে অদ্যাবধি ৪,৬১৪ সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

 প্রকাশ: ০৮ অগাস্ট ২০২১, ১০:৫৯ অপরাহ্ন   |   মন্ত্রী

মমেক হাসপাতালে অদ্যাবধি ৪,৬১৪ সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার সুবিধার্থে আজ পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে ৪,৬১৪ (চার হাজার ছয়শত চৌদ্দ) সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী গত ২২ জুলাই ২০২১ খ্রি. তারিখে মমেক হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন এবং এরপর নিয়মিত তাঁর পক্ষ হতে হাসপাতালে সরবরাহের জন্য অক্সিজেন সিলিন্ডার রিফিল করা হচ্ছে। সে অনুযায়ী মমেক হাসপাতালে আগামীকাল (০৯ আগস্ট) সরবরাহের জন্য আজও অক্সিজেন সিলিন্ডার রিফিলের কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, করোনা রোগীদের জন্য প্রতিমন্ত্রীর এ মানবিক সহায়তা কার্যক্রম মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। 
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: