বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রণীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আজ ৩০ জুন ২০২৬ তারিখে রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলাম-এর সভাপতিত্বে রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রণীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সচিব মহোদয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কর্মপরিকল্পনার সফল বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


