এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী করা হয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে সালাহউদ্দিন আহমেদকে।
আজ দুপুরে সচিবালয়ে চলমান বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে মন্ত্রিসভায় আরও বেশ কিছু রদবদল হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।


