South east bank ad

পঞ্চগড় জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

পঞ্চগড় জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
 

তিন দিনের সফরে উত্তরাঞ্চলে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরের দ্বিতীয় দিন সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরোপয়েন্ট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত সীমান্ত এলাকা ঘুরে দেখার পাশপাশি সেলফিও তোলেন। ভোরে তেঁতুলিয়ার মহানন্দা নদী ও ডাকবাংলো ঘুরে দেখেন।

রাষ্ট্রদূতপরে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রকস মিউজিয়াম পরিদর্শন শেষে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সাথে সার্কিট হাউসে মতবিনিময় করবেন।

রংপুরে তিন দিনের সফরে এসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রবিবার (৩০ আগস্ট) তিনি আধুনিক ডেইরি খামার ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন।

BBS cable ad