শিরোনাম

South east bank ad

আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে শিশু একাডেমিতে আলোচনা সভা

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন   |   সরকার

আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে শিশু একাডেমিতে আলোচনা সভা


গতকাল ১২ অক্টোবর ২০২৬ আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এর উদ্যোগে, বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এম পি, এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব সেলিমা রহমান এম পি, সমাজকল্যাণ মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীন এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ড. রওশন আরা বেগম, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর জনাব প্রশান্ত ত্রিপুরা এবং জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সহ সভাপতি জনাব শাহীন আক্তার ডলি । জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এই অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি এর সদস্য বৃন্দ উক্ত আয়োজনে সম্পৃক্ত ছিলো।

BBS cable ad

সরকার এর আরও খবর: