জনস্বার্থকে প্রাধান্য দিয়ে প্রকল্প নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর
জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং যথাযথ সম্ভাব্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর চিফ রিপ্রেজেনটেটিভ জুনকো তাকাহাশির সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, প্রকল্প এমনভাবে পরিকল্পনা করতে হবে, যাতে সর্বাধিক মানুষ সুফল পান। মেট্রোরেল টঙ্গী বা জয়দেবপুর পর্যন্ত সম্প্রসারণ করা গেলে আরও বেশি মানুষ উপকৃত হতেন বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে স্থানীয় সরকার খাতের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, ভবিষ্যৎ সহযোগিতা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় বাড়াতে একটি কমিটি গঠনের নির্দেশ দেন মন্ত্রী।


