টেকসই কৃষি ও জীববৈচিত্র্য নিয়ে সার্কের আঞ্চলিক সভা শুরু
মঙ্গলবার (২৩ জুন) দক্ষিণ এশিয়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্রের আয়োজনে তিন দিনব্যাপী আঞ্চলিক পরামর্শ সভা শুরু হয়েছে। ভার্চুয়াল এ সভায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারকেরা অংশ নিচ্ছেন।
সভায় বক্তারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির নিবিড়তা বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা টেকসই কৃষি চর্চা, গবেষণা সহযোগিতা, তথ্যভিত্তিক নীতিনির্ধারণ এবং জীববৈচিত্র্যবান্ধব প্রযুক্তির ব্যবহারে জোর দেন।
আয়োজকদের আশা, এই পরামর্শ সভা থেকে দক্ষিণ এশিয়ায় টেকসই ফসল উৎপাদন ও জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর আঞ্চলিক সুপারিশ প্রণয়ন করা হবে।


