শিরোনাম

South east bank ad

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের ৭ দালাল আটক, সাজা প্রদান

 প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন   |   পাসপোর্ট অফিস

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের ৭ দালাল আটক, সাজা প্রদান
 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে দালাল চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তারিফ আল তাওহীদের নেতৃত্বের র‌্যাব-১১ এ অভিযান পরিচালনা করে।

অভিযানে আটককৃতরা হলেন: বিল্লাল (৩১),আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫), তানভীর মাহতাব (৩৩)।

এদের মধ্যে মধ্যে চারজনকে ১০ দিনের এবং ৩জনকে ৭ দিনের করে বিনাশ্রমে সাজা প্রদান করা হয়। একই সাথে আটকদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। 

অভিযানকালে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‌্যাব ও জেলা পুলিশের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

BBS cable ad