ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৭২
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- মো. মামুন (২২), মো. উজ্জ্বল মিয়া (৩২), মো. আলী হায়দার (৫১), মো. গোলাম রাব্বি ওরফে রিফান (২৪), মো. ইউসুফ (৩১), মো. মকবুল হোসেন ওরফে সোহাগ (২৫), জোসনা বেগম (৪০), মো. মঞ্জুরুল ইসলাম (৩৪), মো. নুরে আলম খান (৪০), মেহেদী হাসান শামিম (২৬), মো. মিল্টন (৪৫), জালাল (৩২), আব্দুল করিম (২১), মো. লিটন (৬৫), মো. হেমায়েত (৩৪), মোসা. আম্বিয়া খাতুন ওরফে রোকেয়া (৫৫), মোসা. রুপালী খাতুন (৩২), মো. আল আমিন (২৫), মো. নুর নবী (১৯), মো. সোহেল নুর সোহেল (৩০), মো. বিপ্লব (২৫), মো. শিপন (২০), মো. রিমন (২২), মো. মিঠুন (৩১), মো. সাইফুল ইসলাম ক্যান্ডি ওরফে সুমন, আব্দুল কাদের ওরফে পিচ্চি কাদের, ইমহিয়াজ করিম, মো. সুমন (৪০), মো. লিটন (৩৫), মো. রমজান (২৮), জাহিদুল ইসলাম (২৭), মো. ইদ্রিস আলী (২২), মো. সোহেল রানা (২৮), মো. ইব্রাহিম হোসেন (২৫), মো. মনিরুজ্জামান ফিরোজ (৪২), রায়হান আলী (২৫), মিঠুন (৩২), মো. সুমন হাওলাদার ওরফে পিচ্চি সুমন (৩০), মো. আরিফ (২৫), মো. বিজয় (১৮), মো. আরিফ (১৮), ইমাম হোসেন রাকিব (৩৮), মো. গোলাম মোস্তফা (২৮), মো. রোকন গাজী (১৯), মো. আতাউর রহমান (৪৫), মো. রিয়াজুল ইসলাম (৩২), মো. ফারুক মিয়া (৪৭), মো. সজিব ইসলাম (২৯), মো. মারুফ রব্বানী (১৯), মো. শাহিন (২৪), মো. শাকিল (২২), তানজিল (২৩), মো. মাহিন কালু (২৬), হাসিবুর রহমান ইমন (২৬), মো. নয়ন (১৯), মো. রুবেল (৩৩), মো. আব্দুর রব (৩২), অসীত হাওলাদার (৪০), মো. সুমন মিয়া (২০), মো. লিংকন (২৬), মো. দুলাল মিয়া (৪০), মো. মোস্তাক (৩৬), সানি এলেম র্যামনসান সানি (১৮), ফায়াইস ইসলাম রাসা (১৯), লিমন মিয়া (২৬), শহিদুল মিয়া (২৭), জুনায়েদ (৩৩), সোহেল রানা বাবু, মো. সোহাগ (২৪), মো. বিজয় (২১), মো. রাসেল গাজী (৩৩) ও মো. নীল (২০)।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫৮ পিস ইয়াবা, ২টি সামুরাই, ২টি চাপাতি ও নগদ ২ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা থেকে সাতজন, শেরেবাংলা নগর থানা থেকে আটজন, মোহাম্মদপুর থানা থেকে ২৬ জন, আদাবর থানা থেকে ছয়জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১৭ জন ও হাতিরঝিল থানা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার নাসিরুদ্দিন।


