শিরোনাম

South east bank ad

অবসরপ্রাপ্ত পুলিশ কল্যাণ সমিতির নতুন সভাপতি কাইয়ুম ও মহাসচিব লুৎফর

 প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন   |   পুলিশ

অবসরপ্রাপ্ত পুলিশ কল্যাণ সমিতির নতুন সভাপতি কাইয়ুম ও মহাসচিব লুৎফর

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের (ত্রিবার্ষিক) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত আইজিপি ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. আবদুল কাইয়ুম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।

রোববার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সভাপতি ও মহাসচিব পদের পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি পদেও কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহসভাপতি হিসেবে মো. আব্দুল মান্নান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি), মো. আবদুর রহমান খান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) এবং মো. মোখলেছুর রহমান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি)।
কোষাধ্যক্ষ পদে মো. আব্দুল কুদ্দুস খান। যুগ্ম মহাসচিব পদে মো. সিরাজুল ইসলাম এবং মো. বক্তিয়ার হোসেন ভূঞা।
দপ্তর সম্পাদক পদে কাজী শাহাবুদ্দিন আহম্মদ। লাইব্রেরি ও ডরমিটরি সম্পাদক পদে নাসির উদ্দিন খান।
সহকারী কোষাধ্যক্ষ পদে মো. জাহিদ আলম বিশ্বাস।

নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন কর্তৃক গত ১৪ মে এক সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে এই ঘোষণা দেওয়া হয়। উক্ত পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কমিশন তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী (১১টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী) থাকায় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ জুন কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং সমিতির ১৯টি শাখায় যথারীতি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

BBS cable ad