শিরোনাম

South east bank ad

কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ এবং সন্ত্রাসী নাসির ওরফে পিটার নাসির কে গ্রেফতার

 প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন   |   র‍্যাব

কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ এবং সন্ত্রাসী নাসির ওরফে পিটার নাসির কে গ্রেফতার
রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ এবং সন্ত্রাসী নাসির ওরফে পিটার নাসির কে বরিশালের গৌরনদী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৮

১। র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

২। তারই ধারাবাহিকতায় র‍্যাব-৮, বরিশাল ও র‍্যাব-৩, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৯ মে ২০২৬ইং তারিখ বরিশাল জেলার গৌরনদী থানাধীন বাটাজোড় এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির খিলগাঁও থানার চাঁদার দাবিতে হত্যা চেষ্টা মামলার অভিযুক্ত মোঃ নাসির ওরফে পিটার নাসির (৩০), পিতা-মৃত আবুল কালাম আজাদ মোল্লা, মাতা-নাছিমা বেগম, সাং-বাসা নং-১৫০/এ উত্তর গোড়ান, থানা-খিলগাঁও, জেলা-ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য, তার বিরুদ্ধে ০৭ টি মাদক মামলা, ০৪ টি দস্যুতা মামলা, ০৪ টি ডাকাতি প্রস্তুতি মামলা, ০২ টি হত্যা চেষ্টা মামলা ও ০২ টি চাঁদাবাজি মামলা সহ সর্বমোট ১৯ টি মামলা রয়েছে।

৩। এজাহারের বিবরণে  জানা যায়, ভিকটিম মোঃ সাদিকুর রহমান আকন্দ (৪২), পিতা-মৃত সুলতান উদ্দিন আকন্দ, মাতা-জাহানারা বেগম, সাং-হোল্ডিং নং-১৬, পূর্ব গোড়ান, থানা-খিলগাঁও, ঢাকা ইষ্টার্ণ হাউজিং এর ব্যবসা করে। বিবাদীগণ দলবদ্ধ, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক। ভিকটিম ইষ্টার্ণ হাউজিং ব্যবসা করার সুবাদে বিবাদীগণ বিভিন্ন সময় তার নিকট ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। ভিকটিম চাঁদা না দেওয়ার কারণে বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে তাকে হত্যার উদ্দেশ্যে গত ০৩ এপ্রিল ২০২৬খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৫.২০ ঘটিকার সময় খিলগাঁও থানাধীন নূরবাগ পানির পাম্পের সামনে পিস্তল দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে সর্বমোট ০৩ রাউন্ড গুলি ছুঁড়লে গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং বিবাদীদ্বয় তাদের মোটর সাইকেল যোগে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। উল্লেখিত ঘটনায় ভিকটিম বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

৪। উক্ত ঘটনার পর থেকে অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‍্যাব-৮, বরিশাল এবং র‍্যাব-৩, ঢাকা এর একটি চৌকস আভিযানিক দল অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ নাসির ওরফে পিটার নাসির’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল জেলার উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: