শিরোনাম

South east bank ad

দেশে প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

 প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন   |   খেলা

দেশে প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

সোমবার (২৯ জুন) দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর অংশগ্রহণে এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬ আগামী ৩ ও ৪ জুলাই রাজধানীর গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে।

এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এই দুই দিনব্যাপী ফুটসাল টুর্নামেন্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স ও ফ্লাই দুবাই অংশ নেবে।

‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যের এই টুর্নামেন্টের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, এয়ারলাইন্স প্রতিনিধিসহ এভিয়েশন খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন।

আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টের লক্ষ্য শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং দেশের এভিয়েশন খাতের পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য, টিমওয়ার্ক, নেটওয়ার্কিং ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা।
BBS cable ad

খেলা এর আরও খবর: